, , ,

শিরোনামঃ-




নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মতুর্জা: আমি আমার নিজের ঢোল পিটাবো কেন?

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ০৮ ২০১৯, ১৩:২৯ | 861 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:নড়াইলে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। বুধবার (৭ আগস্ট) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, নড়াইলের উন্নয়নের চেষ্টা করে যাচ্ছি। তবে আমি আমার নিজের ঢোল পিটাবো কেন? আপনারা (সাংবাদিকরা) খোঁজখবর নিয়ে দেখেন, আমি নির্বাচিত হওয়ার পর এই সাত মাসে নড়াইলের জন্য কতটুকু করতে পেরেছি। খেঁাজখবর নিয়ে আপনারা প্রতিবেদন করেন। আমার ঢোল আমি পিটাব না। জেলা প্রশাসক
সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সিভিল সার্জন ডাক্তার
আসাদ-উজ-জামান মুন্সী, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুস শাকুরসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভায় এমপি মাশরাফি ডেঙ্গু রোগের চিকিৎসায় ব্যক্তিগত অর্থায়নে সাড়ে ৪০০ কিট প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET