, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ




পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১০ ২০২০, ১৮:১৮ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

করোনাভাইরাস (কোভিড-১৯)-এর প্রাদুর্ভাব জনিত কারণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গাইবান্ধার আয়োজনে পলাশবাড়ী উপজেলায় ৩’শজন স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সকালে পৌরশহরের পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে এসব মানবিক সহায়তা কার্যক্রম হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ এবং উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন। এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বানিহীর সহকারী জেলা কমান্ড্যান্ট তৌহিদুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. ময়নুল হক ও উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। মানবিক সহায়তার মধ্যে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি, সাবান ১টি ও মাস্ক ১টি বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET