, , ,

শিরোনামঃ-




পুঠিয়ায় হতাশায় হিন্দু যুবকের আত্মহত্যা

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২৩, ২১:৫২ | 817 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পুঠিয়ায় আনন্দ ঘোষ (২৫) নামের এক যুবক গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কোনো কর্ম না থাকায় এবং পারিবারিক অস্বচ্ছলতার কারণে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছেন পুলিশ।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল এগারোটার দিকে পুলিশ তার বসত বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার পুঠিয়া পৌর সদরের কৃষ্ণপুরে ওয়ার্ডে গভীর রাতের কোন এক সময় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে আনন্দ ঘোষ। সে ওই গ্রামের কার্তিক ঘোষের ছেলে।
প্রতিবেশী প্রদীপ ঘোষ জানান, আনন্দের পারবারিক অবস্থা ভালো নয়। সে কর্মহীন। শুধু ঘুরে বেড়াতো। একরকম হতাশা থেকে আত্মহত্যা করেছে বলে মনে হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নিজ ঘরের তীরের সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করে আনন্দ ঘোষ।
শুক্রবার সকালে পরিবারের লোকজন তাকে ঘরের মধ্যে রশিতে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেয়। সকাল এগারোটার দিকে পুলিশ পাঠিয়ে তার লাশ উদ্ধার করা হয়।
তাদের পারবারিক অবস্থা ভালো নয়। তার পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই সৎকার করার অনুমতি দিয়েছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET