মোঃ শাহীন আলম,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর-কাবিখা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পে সেমিপাকা নতুন ঘর পেয়েছে কুমিল্লার চৌদ্দগ্রামের বীরঙ্গনা আফিয়া খাতুন ও তার পরিবার। রোববার সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামে নির্মিত ভবনটি আফিয়া ও তাঁর মেয়ে রোকসানাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন ও স্থানীয় ইউপি সদস্য মোঃ সোহেলসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Please follow and like us:









