নিজস্ব প্রতিবেদকঃ- শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের খুলনা মহানগরের দৌলতপুর থানা শাখার উদ্দ্যোগে কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে।
শনিবার (২৮শে সেপ্টেম্বর) সন্ধ্যায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের দৌলতপুর শাখা অফিসে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিল, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, দৌলতপুর থানার সিনিয়র সভাপতি শেখ সেলিম, সভাপতি শেখ সুমা, সাধারণ সম্পাদক মামুন হাওলাদারসহ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের দৌলতপুর থানার প্রতিটা ওয়ার্ডের নেতাকর্মী ও সদস্যবৃন্দ।
Please follow and like us:









