, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ




প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৯ ২০২০, ২১:৪০ | 1254 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দোহার এবং শ্রীনগর উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সামাজিক সংগঠন প্রমায়ণ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার দোহার উপজেলার ১০০টি পরিবার এবং শ্রীনগর উপজেলার ১০০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম বলেন, করোনাভাইরাসে সৃষ্ট দুর্যোগের ফলে নিম্ন আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য ও অর্থ সংকট। এই সংকট মোকাবিলায় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ছোট পরিসরে মোট ২০০টি পরিবারের মাঝে আমরা রমজানের ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি৷ যারা আমাদের এই কার্যক্রমে অর্থ ও পরামর্শ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছে সবাইকে ধন্যবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন প্রমায়ণের সাধারণ সম্পাদক নূর আলম আকন, সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন আকাশ, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক বিন আফসার, মাঝহারুল ইসলাম, আশিকুর রহমান, মো. আরিফুল্লাহ, নূর হোসেন আকন, সাজ্জাতুল সবুজ, সৌরভ ঘোষ প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET