২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • প্রাইমারির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপহার দিলেন ইউএনও




প্রাইমারির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপহার দিলেন ইউএনও

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০২২, ২০:২৭ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

একযোগ পর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নিয়েছে সরকারি বৃত্তি পরীক্ষায়। ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৭৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩২ টি কিন্ডারগার্টেন স্কুলসহ মোট ১১০ টি স্কুলের ৫৪৯ জন শিশু শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষা চলাকালীন সম্পুর্ণ সময় কেন্দ্রে অবস্থান করেন উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ। পরীক্ষা শেষে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে ওয়েফার উপহার দিলেন তিনি। ইউএনও মৌমিতা দাশ জানান, জীবনের প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেছে পঞ্চম শ্রেনীর কোমলমতি শিশুরা। ক্ষুদ্র উপহার প্রদানের মাধ্যমে দিনটিকে তাদের কাছে স্মরণীয় করা প্রচেষ্টা করেছি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফখরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা, সহকারী শিক্ষা অফিসার শাহ আলম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET