, , ,

শিরোনামঃ-




ফুটবল মাঠে অধিনায়ক শাকিব, ৪ গোলে জয়ী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৩ ২০১৮, ১৬:৫৮ | 924 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ-  লাল ও হলুদ জার্সি পরে বাংলাদেশ ফিল্ম ক্লাবের সদস্যরা ফুটবল খেলার জন্য মাঠে নেমেছিলেন। সবাই প্রস্তুত হলেও অপেক্ষা ছিল শাকিব খানের জন্য।

রেফারি মাঠে নামার সাথে-সাথেই নির্ধারিত সময়েই শাকিব খান হাজির হলেন মাঠে। লাল-কালো রঙের ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন ঢালিউডের এই তারকা।

শুধুই খেলেননি, অধিনায়কের গুরুদায়িত্বও পালন করেছেন। মাঠের অন্যান্য খেলোয়াড়দের নির্দেশনা দিয়েছেন। ম্যাচ জয় করেছেন ৪ গোলে!

শাকিবের দলে আরো ছিলেন অমিত হাসান, আলেকজান্ডার বো, প্রযোজক ইকবাল, জাদু আজাদসহ অনেকেই। হাড্ডাহাড্ডিভাবে শাকিবের নেতৃত্বে লাল জার্সি পরিহিত দল লড়াই করছে হলুদ জার্সি পরিহিত পরিচালকদের সঙ্গে।

অন্য দলে ছিলেন চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, মোহাম্মদ হোসেন জেমি, শাহ আলম মণ্ডল, আকাশ আচার্য্য, ইস্পাহানী আরিফ, অপূর্ব রানা, পল্লী মালেক প্রমুখ।

নির্ধারিত ৩০ মিনিট খেলায় ১-১ গোলে ড্র হয়। এরপর দুদলের সম্মতিতে ম্যাচের জয় পরাজয়ের ভাগ্য নির্ধারণ চলে যায় টাইব্রেকারে। শাকিবের দলের গোলরক্ষক নায়ক আলেকজান্ডারের নৈপূণ্যে পরিচালকদের দলকে ৪-১ গোলে পরাজিত করে শাকিবের দল।

উত্তেজনাপূর্ণ এই ফুটবল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। খেলা শেষে তিনি শাকিবের হাতে পুরস্কার তুলে দেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে আশুলিয়ায় একটি রিসোর্টে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। সেখানেই বাস্তবে ফুটবল খেলেন শাকিব। আরো উপস্থিত ছিলেন নির্মাতা, প্রযোজক, শিল্পীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET