ফেসবুকের মাধ্যমে বন্ধু-বান্ধব,আত্মীয় স্বজন এবং দরদী মনের মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ‘স্বাবলম্বী ব্রাহ্মণবাড়িয়া’-২০ প্রকল্পের অধীনে ২ জন অসহায় নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ২টি ছাগল ও দেশী মুরগী কেনার জন্য নগদ এক হাজার টাকা দিয়েছেন সংবাদকর্মী এম মনসুর আলী।ফেসবুকের মাধ্যমে বন্ধু- বান্ধব, আত্মীয় স্বজন এবং দরদী মনের মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এ কাজটি করেন মনসুর।এ নিয়ে গত দুই বছরে ৭০ জন অসহায় নারী-পুরুষকে সেলাই মেশিন,মাছ ধরার জাল,ধানমাড়াই মেশিন দিলেন তিনি। বৃহ¯পতিবার দুপুরে সরাইল উপজেলার অরুয়াইল বাজারে জরিনা (৪০) ও জনি(৩৫) নামে দুই অসহায় নারীর হাতে নগদ টাকা ও ছাগল তুলে দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন আব্দুস সাত্তার ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো.এলাই মিয়া, কমরেড রাজবিহার রাসু,ব্রাহ্মণবাড়িয়া(ভাটিয়াঞ্চল) সচেতন নাগরিক সমাজের সভাপতি মো. সানাউল্লাহ ভুইয়া,সংবাদকর্মী এম মনসুর আলী প্রমুখ। এবার ‘স্বাবলম্বী ব্রাহ্মণবাড়িয়া -২০ ‘ প্রকল্পে আর্থিক অনুদান দিয়েছেন-ইতালী প্রবাসী এড. আইরিন আক্তার,ফরহাদ রেজা,সৌদি প্রবাসী রুবেল খন্দকার,চট্টগ্রামের মোছলেহ উদ্দিন মুন্না, ভৈরবের সুমন হুসাইন,জসিম উদ্দিন, গাজীপুরের সোহেল রানা,প্রবাসী রাজু আহমেদ।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)









