৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফ্রান্সে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কারফিউ জারি!

সৈয়দ মুন্তাছির রিমন, স্পেশাল করেসপন্ডেন্ট,ফ্রান্স।

আপডেট টাইম : অক্টোবর ১৮ ২০২০, ২১:৪৭ | 1030 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফ্রান্সে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ৷ এ কারণে রাজধানী প্যারিসে বন্ধ করে দেয়া হয়েছে সব ‘বার ’৷ তুলোঁ এবং মঁতেপিলার ঝুঁকিপূর্ণ শহরের তালিকার শীর্ষে৷ গত একদিনে ফ্রান্সে সংক্রমণ ৩৩ হাজারের উপরে ছিল। যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ৷ গত ১৪ অক্টোবর রোজ বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ টেলিভিশন সাক্ষাৎকারে ঘোষণা দেন যে, ১৭ অক্টোবর  রোজ শনিবার রাত ৯ ঘটিকা থেকে সকাল ৬ ঘটিকা পর্যন্ত প্যারিস (Île-de-France) সহ ফ্রান্সের আটটি শহর  যথাক্রমে Grenoble, Lille, Lyon, Aix-Marseille, Rouen, Saint-Etienne, Montpellier Toulouse. এ কারফিউ জারি করা হবে। যা আজ রাত ৯টার পর থেকে কার্যকর হচ্ছে। শক্তিশালী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ থেকে ফ্রান্সের জনগণকে রক্ষা করার জন্য ও করোনা মহামারী নিয়ন্ত্রণে রাখার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট পরিকল্পনা গ্রহন করেন। কারফিউ চলা অবস্থায় বাধ্যবাধকতা হলোঃ *এটাস্টেশন সাথে নিয়ে কাজে আসা-যাওয়া করতে হবে। স্বাস্থ্যগত কারণে জরুরী চিকিৎসার জন্য বাহিরে যাওয়া যাবে। * ভ্যাকেশনে যাওয়া যাবে। * পাবলিক ট্রান্সপোর্ট নর্মাল থাকবে। * এক রিজিওন থেকে অন্য রিজিওনে যাওয়া যাবে। * উল্লেখিত কারফিউ কালীন সময়ের মধ্যে রেস্টুরেন্টে যাওয়া যাবে না,* এক টেবিলে ৬ জনের বেশি বসা যাবে না,
* ব্যক্তিগত ও পারিবারিক মিলন মেলায় ৬ জনের বেশী মানুষ একত্রিত হওয়া যাবেনা। এই আইন অমান্য করলে সর্বনিম্ন ১৩৫ ইউরো ও সর্বোচ্চ ১৫০০ পর্যন্ত জরিমানা করা হবে। তাহার সরকার বিশেষ আর্থিক সহযোগীতা প্রদান করবে যারা RSA পান তারা ১৫০ ইউরো এবং বাচ্চা প্রতি ১০০ ইউরো দেয়া হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET