, , ,

শিরোনামঃ-




বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে সাঈদীর চিকিৎসা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ০৩ ২০১৮, ২০:৫৫ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ-  একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঢাকায় এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চেকআপ করানো হয়েছে।

বৃহস্পতিবার সাঈদীকে ঢাকায় এনে কিছু পরীক্ষা-নিরীক্ষা ও ডাক্তারের পরামর্শ নেয়ার পর আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

দুপুরে হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসকের কাছে নিয়ে আসা হয় জামায়াতের সাবেক এই নায়েবে আমিরকে। তাকে ফিজিক্যাল মেডিসিন বিভাগেও নেয়া হয়। আর চিকিৎসা শেষে বেলা দুইটার দিকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হৃদরোগের সমস্যা ছাড়াও হাঁটু এবং কোমরের সমস্যায় ভুগছেন সাঈদী।

বৃহস্পতিবার বিকাল পৌনে চারটার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এর জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তাকে (সাঈদী) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়েছিল। চিকিৎসা শেষে আবার কারাগারে নিয়ে আসা হয়েছে।’

সাঈদী কী সমস্যায় ভুগছেন- এই প্রশ্নের উত্তরে কাশিমপুর কারাগারের জেল সুপার বলেন, ‘তিনি ডায়াবেটিকসহ কিছু রোগে ভুগছেন।’

এদিকে এক বছর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পর থেকে সাঈদীর চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর জামায়াতের নায়েবে আমির সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন আপিল বিভাগ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET