৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বরিশালে একদিনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩২২

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৮ ২০২১, ১৬:৩৬ | 967 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৪জন ও উপসর্গ নিয়ে ৬জন মারা গেছেন।

একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩২২ জন। আর এ সময়ের মধ্যে শনাক্তের তিনগুণ ৯৯১ জন সুস্থতা লাভ করেছেন।

বুধবার (১৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত ২জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও ২জনের মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬জনের মধ্যে বরিশালে ৩জন ও বরগুনায় ১জন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১০ জনে।

একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৩২২ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৯১৯ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৯৯১ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৭ হাজার ২৩৩ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ১৪৬ জন নিয়ে মোট ১৭ হাজার ২০৯ জন, পটুয়াখালীতে নতুন ৪৩ জন নিয়ে মোট ৫ হাজার ৭৬০ জন, ভোলায় নতুন ৭২ জনসহ মোট ৫ হাজার ৯০৩ জন, পিরোজপুরে নতুন ২২ জনসহ মোট ৫ হাজার ৩৪ জন, বরগুনায় নতুন ১৮ জনসহ মোট ৩ হাজার ৫৬৩ জন ও ঝালকাঠিতে নতুন ২১ জন নিয়ে মোট ৪ হাজার ৪৫০ জন রয়েছেন।

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬জনের এবং করোনা ওয়ার্ডে ২জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯২৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯২৫ জনের মধ্যে ৭০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৯ জন ও করোনা ওয়ার্ডে ১২ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৬৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৬৬ জন করোনা ওয়ার্ডে এবং ১০৩ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ২৬ দশমিক ৪৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET