, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বরিশালে বাসচাপায় বিএম ক‌লেজ ছাত্রসহ নিহত ২




বরিশালে বাসচাপায় বিএম ক‌লেজ ছাত্রসহ নিহত ২

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২২, ১৫:২৩ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল অরোহী তরুণ নিহত হয়েছেন। পুলিশ জানায়, বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামের বাসিন্দা নান্না মল্লিকের ছেলে নাজমুল মল্লিক (২০) ও একই গ্রামের জসিম গাজীর ছেলে রাব্বি গাজী (২১)। নাজমুল বরিশাল  সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। অন্যদিকে, রাব্বি বেঙ্গল বিস্কুটের সেলসম্যান হিসেবে চাকুরি করতেন।

দুর্ঘটনা সম্পর্কে চরাদি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. লোকমান হোসেন মৃধা জানান, চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে গোমা ফেরিঘাটের উদ্দেশ্যে যা‌চ্ছি‌ল যাত্রীবাহী সাগর পরিবহনের একটি বাস। এ সময় সন্তোষদি গ্রামের বাড়ি থেকে নাজমুল ও রাব্বি বরিশাল নগরীর উদ্দেশে রওনা দেন মোটরসাই‌কে‌লে ক‌রে। চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছুলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত দুই তরুণকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। রা‌ব্বি মোটরসাইকেল চা‌লি‌য়ে কর্মস্থ‌লে আস‌ছি‌লেন ও নাজমুল রা‌ব্বির সঙ্গে বিএম ক‌লে‌জে যাচ্ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET