১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • রাজশাহী
  • বাগমারায় স্থানীয় যুবকের তৈরী জৈবসার উৎপাদনের উদ্বোধন




বাগমারায় স্থানীয় যুবকের তৈরী জৈবসার উৎপাদনের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১৬ ২০২০, ২১:৩৬ | 960 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বিদেশ ফেরৎ স্থানীয় এক যুবকের তৈরী জৈবসার উৎপাদনের শুভ উদ্বোধন কারা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মাড়িয়া ইউনিয়নের কিসমত বিহানালী গ্রামে বিদেশ ফেরৎ যুবকের তৈরী জৈবসার উৎপাদন ও প্রস্তুতের শুভ উদ্বোধন করা হয়। ওই সময় তার তৈরী সার গুলো কৃষকদের মাঝে বিতারণ করা হয়। জৈবসার প্রস্তুত কারক মালেশিয়া প্রবাসী মোল্লাহ রহিদুল ইসলাম রাহীর সভাপতিত্বে ও দেওয়ান রহিতের পরিচালনায় জৈবসার উৎপাদন ও প্রস্তুতের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন। এ সময় উপস্থিত কৃষকদের মাঝে জৈবসার ব্যবহার ও উপকারিতা সম্পর্র্কে বিভিন্ন ধরনের পরামর্শ দেন তিনি। প্রস্তুত কারক রহিদুল ইসলাম রাহী জানান, দীর্ঘ দিন মালেশিয়াতে তিনি কৃষি কাজে ব্যবহৃত জৈবসার উৎপাদন ও প্রস্তুতের প্রশিক্ষণ গ্রহন করেন। দেশে ফিরে এসে তিনি দেশের কৃষকদের ভাল ফসল উৎপাদনের জন্য জৈবসার উৎপাদন ও প্রস্তুতের উদ্যোগ গ্রহন করেন। উদ্বোধণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উপসহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মাড়িয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সামসুল আলম, মহিলা ইউপি সদস্যা পলি মোজাম্মেল, ওয়ার্ড আ’লীগের সভাপতি মুনসুর রহমান,্ আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজির উদ্দীন’ আমজাদ হোসেন ,ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ডাঃ শাহীনুর রহমান, কৃষক আশরাফুল ইসলাম, হোসেন আলী, আব্দুল জব্বার, রফিকুল ইসলাম, আব্দুল আজিজ প্রমুখ।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET