কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে স্কুলের শত-শত শিক্ষার্থী র্যালী নিয়ে বাঙ্গড্ডা বাজার পদক্ষিণ করে বাদশামিয়া উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিবসটিতে শিক্ষার্থীরা স্কুল মিলনায়তনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন স্কুল শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য বৃন্দ।
Please follow and like us:









