, , ,

শিরোনামঃ-
  • হোম
  • রাজনীতি
  • বিরামপুর পৌর যুব মহিলালীগের সভাপতি’র বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল




বিরামপুর পৌর যুব মহিলালীগের সভাপতি’র বহিস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৯ ২০২০, ২২:০২ | 926 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরামপুরে পৌর যুব মহিলালীগের সভাপতি শারমিন আক্তারের বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। গত বুধবার (১৮ মার্চ) দিনাজপুর জেলা শাখার সভাপতি ছবি সিনহা ও সাধারণ সম্পাদক মাসুদা বেগম মুক্তা স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ যুব মহিলালীগ, কেন্দ্রীয় কমিটির নির্দেশে গত ১৩ মার্চ দিনাজপুর জেলা শাখার অন্তর্গত বিরামপুর পৌর যুব মহিলালীগের সভাপতি শারমিন আক্তার ও সাধারণ সম্পাদক উম্মে হাবিবাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিস্কার করা হয়েছিল। পরবর্তীতে শারমিন আক্তার জেলা যুব মহিলালীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর বহিস্কারাদেশ প্রত্যাহার পূর্বক স্বপদে বহাল রাখার আবেদন করলে ভবিষ্যতে সংগঠন পরিপন্থী বা সংগঠনের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ না করার শর্তে তাঁর বহিস্কারাদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের স্বপদে বহাল রাখা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET