মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার পর মুসলমানদের দোয়ারে আসে ঈদের উৎসব। তবে বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের কারণে এবারের ঈদটা একবারে ভিন্ন ভাবে পালিত হলো। সরকারি নির্দেশনা মতাবেক করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মনে সিরাজগঞ্জ জেলার সকল মসজিদে ঈদের জামাত আদায় করা হয়।
এবার অন্য বারের মত ঈদগাহে ঈদের জামাত হয়নী। মসজিদে প্রয়োজনে একাধিক জামাত আদায় করতে দেখা গিয়েছে । প্রত্যেকটি মসজিদের ভিতরে এবং বাহিরে হাত ধোয়ার ব্যবস্থা ও হ্যান্ড স্যানিটাইজার, নিজস্ব জায়নামাজ, মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করে ঈদের জামাত আদায় করতে দেখা যায়।
Please follow and like us:









