, , ,

শিরোনামঃ-




ভারতে লক ডাউন বৃদ্ধির ইঙ্গিত, দ. এশিয়ার কোন দেশে কত আক্রান্ত?

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২০, ২২:৪৩ | 996 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে সরকারের জারিকৃত লক ডাউনের মেয়াদ বাড়তে পারে বলে কয়েকটি রাজ্যের কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়া হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়তে থাকায় শনিবার এই সতর্কতা দেয়া হয়।

প্রাণঘাতী এই ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে গত ২৪ মার্চ ১৩০ কোটি মানুষের এই দেশটিতে তিন সপ্তাহের লক ডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের সর্ববৃহৎ এই লক ডাউনের কবলে পড়ে দেশটির লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন।

খাবার এবং আশ্রয়ের সন্ধানে দেশটির বিভিন্ন প্রান্তের অভিবাসী শ্রমিকরা গ্রামে ফিরতে বাধ্য হচ্ছেন। যানবাহন চলাচল বন্ধ থাকলেও অনেক শ্রমিক পরিবার নিয়ে দিনের পর দিন হেঁটে গ্রামে ফিরছেন। ভারতে শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ৩ হাজার ৭২ এবং মারা গেছেন ৭৫ জন।

দেশটির বাণিজ্যিক রাজধানী খ্যাত মহারাষ্ট্রের মুম্বাইয়ে সর্বোচ্চ ৫৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া এই প্রদেশের করোনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬ জন।

মহরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, লোকজন যদি নিয়মগুলো গুরুত্বের সঙ্গে না মেনে চলেন, তাহলে লক ডাউনের মেয়াদ বাড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। মুম্বাই এবং মহারাষ্ট্রের নগর অঞ্চলগুলোতে দুই সপ্তাহের জন্য লক ডাউন বাড়ানো হবে।

আগামী ১৪ এপ্রিল দেশটিতে লক ডাউনের মেয়াদ শেষ হবে। তার মাঝেই ফেডারেল সরকারের লক ডাউনের মেয়াদ বৃদ্ধির এমন পরিকল্পনার পর দেশটির কেন্দ্রীয় সরকারের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, প্রত্যেক রাজ্যের পরিস্থিতির ওপর এটি নির্ভর করছে। করোনাভাইরাসের বিস্তার যেসব এলাকায় বেশি ছড়াবে; সেসব এলাকায় লক ডাউন বৃদ্ধি করা হতে পারে।

এদিকে, শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করোনা মহামারি নিয়ন্ত্রণে দুই দেশের অংশীদারিত্বকে কাজে লাগানোর ব্যাপারে টেলিফোনে আলোচনা করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET