, , ,

শিরোনামঃ-




মতলবগঞ্জ পাইলট বালিকা উবিতে ছলিম উল্লাহ বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ২৭ ২০১৯, ১৮:০১ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঐতিহ্যবাহী মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা আলহাজ মো. ছলিম উল্লাহ মাস্টার। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধান শিক্ষক কার্যালয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম সভায় বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়। এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সদস্য চন্দন সাহা।
মুক্তিযোদ্ধা আলহাজ মো. ছলিম উল্লাহ মাস্টারের নাম প্রস্তাব করেন ম্যানেজিং কমিটির সদস্য চন্দন সাহা ও সমর্থন করেন অপর সদস্য মো. সফিক মল্লিক। ঐ পদে আর কোন প্রার্থীর নাম প্রস্তাবে না থাকায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আলহাজ ছলিম উল্লাহ মাস্টার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন, সদস্য ও মতলবগঞ্জ জেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন খান, অভিভাবক সদস্য জসিম উদ্দিন মিজি, নাজমুল হক, জেসমিন খানম, শিক্ষক প্রতিনিধি নুরুজ্জামান ও মনির হোসেন।
আলহাজ মো. ছলিম উল্লাহ মাস্টার একজন মুক্তিযোদ্ধা এবং মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি মতলব পৌরসভার দক্ষিণ কলাদীতে।
তিনি বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হওয়ায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET