, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহানবীর ব্যঙ্গচিত্র তৈরি ও প্রদর্শনীর প্রতিবাদে কেশবপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত




মহানবীর ব্যঙ্গচিত্র তৈরি ও প্রদর্শনীর প্রতিবাদে কেশবপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২০, ২০:৩৬ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফ্রান্স কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র তৈরি ও প্রদর্শনীর প্রতিবাদে কেশবপুর কওমী উলামা পরিষদের আয়োজনে সোমবার বিকালে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পাইকরী কাঁচাবাজার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে পাইকরী কাঁচাবাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেশবপুর কওমী উলামা পরিষদের সভাপতি মাওঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ-এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, অধ্যাপক মুক্তার আলী, মাওঃ আব্দুস সামাদ, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, কওমী উলামা পরিষদের সহ-সভাপতি মাওঃ আব্দুস সাত্তার, মুফতি মুহিবুল্লাহ, সহ- সম্পাদক মাওঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ মাসুদুর রহমান, মাওঃ আবু ইউসুফ জামিল, মাওঃ শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মদ আলীমুদ্দিন, উপদেস্টা মুহাদ্দিস জালালুদ্দীন, মাওঃ হাসান ফারুক, মাওঃ আব্দুল জলিল, মোশারফ হোসেন, তাবলিক বিষয়ক সম্পাদক মাওঃ আবু মুসা সালিম, সদস্য নূর হুসাইন প্রমুখ

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET