, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মাটিরাঙ্গায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা




মাটিরাঙ্গায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০১৮, ১৭:২৬ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম দুলাল আহাম্মেদ, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি:-  মঙ্গল শোভাযাত্রা শেষে মাটিরাঙ্গায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার আদলে ‘বলি খেলা’। মাটিরাঙ্গা উপজেলা পরিষদ মাঠে বলি খেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। এসময় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মাদ আলী, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত বলি খেলায় চারজন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সব প্রতিযোগীকে পরাস্থ করে মনোবিকাশ ত্রিপুরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।প্রতিযোগিতায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে মো: ইসমাইল হোসেন।পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ মাটিরাঙ্গার বিদায়ী ইউএনও মশিউর রহমান‘র চালু করা বলি খেলার পরিসর আরো বাড়ানো কথা ঘোষনা করে বলেন, বলি খেলা আমাদের ঐতিহ্য। এ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET