, , ,

শিরোনামঃ-
  • হোম
  • আন্তর্জাতিক সংবাদ
  • মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টকে অসুস্থ অবস্থায় জেলেতে, হত্যার চেষ্টা চালাচ্ছেন সরকার অভিযোগ আইনজীবীর




মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টকে অসুস্থ অবস্থায় জেলেতে, হত্যার চেষ্টা চালাচ্ছেন সরকার অভিযোগ আইনজীবীর

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০১৮, ১১:০৮ | 1195 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজস্ব প্রতিবেদক জুয়েল খন্দকারঃ- মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে গত ১৩ ই এপ্রিল মালদ্বীপের ভাম্যমান আদালত তিনাকে ১৮ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন  ও তিনাকে জেলখানায়  প্রেরণ করেন  মালদ্বীপের  ভ্রাম্যমাণ আদালত! গতকাল মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের আইনজীবী এক সভায় জানায় যে সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম বর্তমান খুবই অসুস্থ অবস্থায় জেলে পড়ে আছেন তিনার কোনো চিকিৎসাই করছেন না মালদ্বীপের বর্তমান সরকার তিনাকে কে অসুস্থতা দেখিয়ে হত্যা করার চেষ্টা চালাচ্ছেন বলে মামুনের আইনজীবী দাবি করেন।

 

মামুনের আইনজীবী সরকারকে দৃষ্টি আকর্ষণ করে আহ্বান জানিয়ে বলেন যে সাবেক প্রেসিডেন্টকে মালদ্বীপের রাজধানীর জেলখানায় প্রেরণ করা হোক যাতে করে তিনার চিকিৎসা করতে সুবিধা হয় যদি মালদ্বীপ সরকার তিনার চিকিৎসা চালাতে না পারেন তাহলে তিনার পরিবার যেন চিকিৎসা চালাতে পারেন সেদিকে সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি আরো জানান যে সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের পরিবারের সাথে বিভিন্ন উস্কানি মুলক কথা বলে তিনার পরিবার থেকে আলাদা করার চেষ্টা চালাচ্ছেন তবে মামুনের আইনজীবী কোন ব্যক্তির নাম প্রকাশ করেননি!

সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে গ্রেফতারের যেই সূত্র শুরু হয় গত ২০১১ সালের ১ লা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক প্রধান মন্ত্রী মোহাম্মদ নাশিদসহ কারাগারে আটক রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তির আদেশ দিয়ে দ্বীপ রাষ্ট্রটি নতুন রাজনৈতিক অস্থিরতায় ভুগছে মালদ্বীপ দেশটি! বর্তমান রাষ্ট্রপতি আবদুল্লা ইয়ামেন আব্দুল গাইয়ুম গত ০৫/০২/২০১৮ ই ফেব্রুয়ারি জরুরি অবস্থা জারির করে ১৫ দিনের রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের আপিল বাতিলের আদেশ প্রত্যাহার করে, সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ও বাকি রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করেন!

 

সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইযয়ুমের বিরুদ্ধে অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিচারক তাদের কর্তৃত্বকে প্রভাবিত করার চেষ্টা চালায়, তবে দন্ডিত ক্ষমতাসীন দলীয় নেতার বিরুদ্ধেও তার আধিকার থেকে সরকারকে উৎখাত করার জন্য নিরাপত্তা বাহিনীর মধ্যে বিরোধ সৃষ্টি করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়, বিদ্যুতের অপব্যবহার এবং সমগ্র বিচার ব্যবস্থার কার্যকারিতা অবরুদ্ধ করার ওপর প্রভাব বিস্তারের জন্য ঘুষ গ্রহণের অভিযোগে দুটি শীর্ষ আদালতের বিচারকরা অভিযুক্ত।

 

সাবেক প্রেসিডেন্ট নাশিদের পাশাপাশি নুসাইদ ছাড়াও অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতারা জুমহুরি পার্টি (জেপি) নেতা গ্যাসিম ইব্রাহিম, ধর্মীয় রক্ষণশীল আদালত পার্টি (এপি) নেতা শেখ ইমরান আবদুল্লা, সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ নাজিম, সাবেক উপদেষ্টা আহমেদ আদিব আব্দুল গফুর এবং সাবেক প্রেসিডেন্ট গাইয়ুমের সংসদ সদস্য ফারিস মানুমন, সাবেক প্রসিকিউটর জেনারেল মুহিতজ মুহসিন, ম্যাজিস্ট্রেট আহমেদ নিহান ও আধেবের চাচা হামিদ ইসমাইল বাকি আর অনেকের নাম এই তালিকায় রয়েছে ও এক এক জনকে এক এক অভিযোগে অভিযুক্ত বলে মালদ্বীপের ভ্রাম্যমাণ আদালত জানায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET