মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দরিদ্র ও অসহায় ৩৫০ পরিবারের মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।
মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারের সভাপতিত্বে ও ইউপি সদস্য নাসির উদ্দিন মিলনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা (পিআইও) সাইফুল্লাহ মজুমদার, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীগের সহ-সভাপতি আব্দুল হালিম মাষ্টার।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজ্বী মামুনুর রশীদ, ইউপি সদস্য, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।
নগদ অর্থ বিতরণকালে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন বলেন, দেশের যেকোনো দুর্যোগে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে মোকাবেলা করে আসছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। দেশবাসীকে অভয় ও সব ধরনের সরকারি সহযোগিতা দিয়ে এসব দুর্যোগে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতিতে দেশের সব ধরনের সরকারি ভাতা চালু রেখে সরকার কর্মহীন, অসহায় ও দরিদ্র শ্রেণির মানুষকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।
Please follow and like us:









