, , ,

শিরোনামঃ-




মিরসরাইয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচার, গ্রেফতার ৩

জাবেদুল ইসলাম, মিরসরাই,চট্রগ্রাম করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২১, ১৬:৪১ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদিফকিরহাট এলাকা থেকে অভিনব কায়দায় পায়ুপথে ইয়াবা পাচার করার সময় ৭৪০ পিচ ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ।
আটককৃতরা হলেন, শাহজাহান (২০), হামিদুল হক (৩৩) এবং শাহ পরান (২৫)। তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা।
শনিবার (২০ মার্চ) দুপুরে উপজেলার হাদিফকিরহাট এলাকায় ঢাকাগামী একটি এনা পরিবহনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় শাহজাহান এর পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি জানা যায়।
মিরসরাই থানা অফিসার ইনচার্জ মুজিবুর রহমান বলেন, এএসআই আনোয়ার ও এএসআই শিমুল সহ মিরসরাই থানা পুলিশ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হাদীফকিরহাট এলাকা ঢাকাগামী একটি এনা বাস তল্লাশি করার সময় একসাথে তিনযাত্রী বাস থেকে  নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে। একজনের পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করে। এসময় স্থানীয় একটি ক্লিনিকে এক্সরে করে বিষটি নিশ্চিত হলে ডাক্তার এর পরমর্শ মতে তাকে পানি খাইয়ে উঠানো- বসানো ও হাটাচলা করালে তার পায়ূপথে ধীরে ধীরে ১৫টি পোটলায় অভিনব কৌশলে রাখা নিষিদ্ধ ইয়াবা বের হয়।
 প্রাথমিক সত্যতার ভিত্তিতে টিম সদস্য এএসআই আনোয়ার লিখিত এজাহার এর ভিত্তিতে মিরসরাই থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET