শহিদুল ইসলাম, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক কেরামত মাতুব্বর নিহত হয়েছে। এ সময় তিন শ্রমিক আহত হয় ।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কেরমুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী নামক স্থানে সড়ক দুর্ঘট নাটি ঘটে ।নিহত পিকআপ ভ্যানের চালক কেরা মত মাতুব্বর (৬৫) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের কাশেম মাতুব্বরের ছেলে । একই এলাকার মারাত্নক আহত শ্রমিক মিলন (২০), হাসান (২৫) ও ইলিয়াছকে (৩০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাহয়েছে । মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির
ইনচার্জ মো. আবুল বাশার ঘটনার সত্যতানিশ্চিত করে জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদ পুর উপজেলার চরপ্রসন্নদী নামকস্থানে টেকেরহাট গামী একটি পিকআপ ভ্যান অন্য একটি গাড়ীকে অভারটেক করার সময় ফরিদপুর গামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সমুখভাগ দুমড়েমুচড়ে যায়। এসময় পিক আপ ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয় এবং
পিকআপ ভ্যানের তিন শ্রমিক মারাত্নক আহত হয়। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে।









