, , ,

শিরোনামঃ-




‘মুক্তিযোদ্ধার সনদ’ ছিঁড়ে ফেলার দু:সাহস হয় কি করে : ন্যাপ মহাসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০১৯, ১৫:৫৮ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা শাজাহান ভূইয়ার সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ, উৎকন্ঠা প্রকাশ এবং তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।
তিনি বলেন, দেশমাতৃকার স্বাধীনতা যুদ্ধের জাতীয় বীর মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার দু:সাহস হয় কি করে। যাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে এই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ তাদের অপমান করার দু:সাহস যারা করে তারা কারা ? ঐ ডাক্তার কি ভুলে গেছে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন বলেই তিনি ডাক্তার হয়েছেন, তা না হলে কিছুই হতে পারতেন না।
মঙ্গলবার (২৬ নভেম্বর) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে টাঙ্গাইল চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা শাজাহান ভূইয়ার সনদ ছিঁড়ে ফেলার ঘটনার প্রতিবাদে এবং দায়ি ডাক্তার শহীদুল্লাহ্ কায়সারকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি ঘটনার সাথে জড়িত ডাক্তারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, একজন মুক্তিযোদ্ধার ফাইল থেকে মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলা হচ্ছে বাংলাদেশের মানচিত্র ছিঁড়ে ফেলার সমান। মুক্তিযুদ্ধের চেতনার দাবীদার সরকার ক্ষমতায় থাকার পরও কি করে এই ডাক্তার মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলেন। এই দু:সাহসের পেছনে করা আছে ? এই ডাক্তারের খুটির জোড় কোথায় ? শুধু পাশ করলেই ডাক্তার হওয়া যায় না, ডাক্তার হতে হলে মানবিক গুণাবলী সম্পন্ন হতে হয়।
মুক্তিযুদদ্ধের প্রজন্ম’র প্রতিষ্ঠা ও সাবেক সভাপতি গোলাম মোস্তফা ভুইয়া বলেন, এ ঘটনায় মুক্তিযোদ্ধাদের চরম অপমান করা হয়েছে। দায়িত্বরত চিকিৎসক বীরমুক্তিযোদ্ধা শাজাহান ভুইয়াকে চিকিৎসার বদলে চরম অপমান করেছেন। অবিলম্বে চিকিৎসক শহীদুল্লাহ কায়সারকে বরখাস্ত, গ্রেপ্তার ও তার ‘চিকিৎসক সনদ’ বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধারা বাঙালি জাতির বীর সন্তান। জীবন বাজি রেখে এ দেশ স্বাধীন করেছেন তারা। তাদের প্রতি আমাদের সব সময় শ্রদ্ধা ও সমীহ মনোভাব পোষণ করতে হবে, এ বিষয়ে কোনো তর্ক চলে না। মুক্তিযোদ্ধারাদের অপমান করা কিসের সংকেত।
সংগঠনের সমন্বয়কারী আবদুল্লাহ আল মাসুমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. শহীদুননবী ডাবলু, মো. কামাল ভুইয়া, সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক রানা সাহেদুর রহমান, সংগঠনের যুগ্ম সমন্বয়কারী গোলাম মোস্তাাকিন ভুইয়া, স্বরজিৎ কুমার দ্বিপ, আবুল হোসেন, সীমা আক্তার প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET