, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • মুজিববর্ষ উপলক্ষে মনিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ




মুজিববর্ষ উপলক্ষে মনিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুলাই ০২ ২০২০, ২১:২৫ | 960 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, যশোর থেকে:- মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহি সংসদের নির্দেশে তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলার মনিরামপুরের ১৪নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করা, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে রক্ষা পেতে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষরোপণ করা হয়। এ সময় দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ কুমার সরকার ,সহ সভাপতি হযরত আলী ও আওয়ামী লীগ নেতা গৌরহরি চ্যাটার্জি, সাবেক ছাত্রনেতা শামীম আক্তার উপস্থিত ছিলেন।
যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর সার্বিক দিক নির্দেশনায় ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর এম এম কলেজ ছাত্রলীগের অন্যতম নেতা সৌরভ ভট্টাচার্য্য সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জানান, বাংলাদেশ ছাত্রলীগেরর নির্দেশে এবং বিশেষ করে মনিরামপুরে কৃতিসন্তান লেখক ভট্টাচার্য্য দাদার অনুপ্রেরণায় আমরা তিন মাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের এই ধারাবাহিক কর্মসূচি অব্যহত থাকবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET