, , ,

শিরোনামঃ-




রাখির নাক ফাটালেন জাসমিন

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০২০, ১৫:০৯ | 999 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বলিউড আইটেম গার্ল রাখি সাওয়ান্তের নাক ফাটালেন অভিনেত্রী জাসমিন ভাসিন। এমনটি ঘটেছে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর অন্দরমহলে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শোয়ের নতুন এপিসোডের প্রোমো। আর তাতে রাখির দাবি, তার নাক ফাটিয়ে দিয়েছেন টেলিভিশন অভিনেত্রী তথা শোয়ের প্রতিযোগী জাসমিন ভাসিন। রিয়ালিটি শোয়ের নতুন মৌসুমে নতুন প্রতিযোগীদের সঙ্গেই দেখা যাচ্ছে রাখির মতো পুরনো মৌসুমের প্রতিযোগীদের। ঘরের ভিতরে ঢুকেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নিজের দাপট দেখাতে শুরু করেন তিনি। প্রোমোয় রাখিকে বলতে দেখা যাচ্ছে, যে গুপ্তচরবৃত্তি করবে তার যেন পা ভেঙে যায়। অভিশাপ দিতেও শুরু করেন তিনি।

রাখির এই আচরণেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আলি গোনি ও তার প্রিয় বান্ধবী জাসমিন ভাসিন। জাসমিনের রাগের সীমা ছাড়িয়ে গেলে একটি মুখোশ এনে রাখির মাথায় বসিয়ে দেন। এর পরই রাখি চিৎকার করে বিলাপ করতে থাকেন তার নাক ভেঙে দিয়েছেন জাসমিন। মাইকও ছুড়ে ফেলে দেন তিনি। ডাইনিং টেবিলে মাথাও ঠুকতে থাকেন তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET