, , ,

শিরোনামঃ-




রাজশাহীর পদ্মার চরে ৪৬ লাখ টাকা মূল্যের ১৫টি ভারতীয় মহিষ জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৬ ২০২৫, ২১:৩৩ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর পদ্মা নদীর চরাঞ্চল থেকে ১৫টি ভারতীয় মহিষ জব্দ করেছে ব্যাটালিয়ন (১ বিজিবি)। জব্দকৃত মহিষগুলোর আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৫০ হাজার টাকা।
শুক্রবার (২৬ ডিসেম্বর), সকালে বিজিবি-১, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় ।
বিজিবি জানায়, গত ২৪ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ খানপুর, তালাইমারি, খিদিরপুর ও শাহাপুর বিওপি’র সমন্বয়ে একটি আভিযানিক দল পদ্মা নদীর মিডিলচর এলাকায় পাচার রোধে চারটি বিওপি’র ৬০ জন বিজিবি সদস্য অভিযান চালায়। ওই সময় ভারতীয় মহিষ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মহিষগুলো বিভিন্ন স্থানে ফেলে পালিয়ে যায়।
পরে তল্লাশী চালিয়ে বিজিবি সদস্যরা ১৫টি ভারতীয় মহিষ জব্দ করে। বিধি মোতাবেক জব্দকৃত মহিষগুলো রাজশাহী শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, খানপুর বিওপি এলাকা থেকে ৪টি, তালাইমারি বিওপি থেকে ৫টি এবং খিদিরপুর বিওপি এলাকা থেকে ৬টি মহিষ জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET