, , ,

শিরোনামঃ-




রাজশাহী সিটি নির্বাচনে পোস্টার-ফেস্টুনে ছেয়েগেছে নগরী

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০১৮, ০৪:৫১ | 1029 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:- এবার রাজশাহী সিটি কপোরেশনের নির্বাচনে পোস্টার-ফেস্টুনে ছেয়ে গেছে মহানগরীর পাড়া-মহলা­। আগামী ৩০ জুলাই নির্বাচনে জয়লাভ করার লক্ষ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা পোস্টার ও ফেস্টুন টানিয়েছেন। কাউন্সিলর প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে পোস্টার ও ফেস্টুন টানিয়ে প্রচারণা করলেও মেয়র প্রার্থীদের পোস্টারে ভিন্ন চিত্র দেখা গেছে। প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে সিটি করপোরেশন এলাকা। ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে বাজার,রাস্তা, মহল্লা। সবমিলিয়ে মহানগরজুড়ে চলছে ভোট উৎসব। নগর জুড়ে আ’লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পোস্টার ও ফেস্টুন বেশি দেখা গেছে। বিএনপি দলীয় মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলসহ অন্য প্রার্থীদের পোস্টার ও ফেস্টুন তেমন দেখা যায়নি। নগরীর বিভিন্ন মোড় ও বাজারে এমনই চিত্র দেখা গেছে। তবে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরাও পোস্টার ও ফেস্টুন লাগিয়ে নিজের প্রচার-প্রচারণা করছেন। ১১ তারিখের পর থেকেই রাসিক নির্বাচনের হেভিওয়েট দুই মেয়র প্রার্থী ও তাদের নেতাকর্মীরা গণসংযোগ ও মিটিং-মিছিলে ব্যস্ত সময় পার করছেন। দিনরাত তারা ভোটারদের কাছে গিয়ে নিজের উন্নয়নের চিত্র তুলে ধরে ভোট প্রার্থনা করছেন। রিটার্নিং অফিসার আমিরুল ইসলাম জানান, প্রথমে সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের মাঝে প্রতীক দেয়া হয়। মেয়র পদে ও এর পর সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীদের প্রতীক দেয়া হয়। যারা একই প্রতীক চেয়েছেন তাদের লটারির মাধ্যমে প্রতীক দেয়া হয়েছে।প্রতীক বরাদ্দের পর দলীয় প্রার্থীরা নগরীতে পোস্টার, ব্যানার ও ফেস্টুন টাঙ্গানোসহ মাইকে প্রচার শুরু করেন। বিশেষ করে দলীয় প্রার্থীদের প্রতীক নির্ধারণ থাকায় তারা আগে থেকে ছাপার কাজ সেরে রাখেন। সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই অনেকেই প্রচারপত্র টাঙ্গানো শুরু করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET