, , ,

শিরোনামঃ-




রাণীশংকৈলে পিটিয়ে ১ যুবককে হত্যা-

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০১৯, ০৯:৩৬ | 982 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুজন, ঠাকুরগাঁওঃ-মোবাইল মেরামতের বিষয়ে দোকানদারের সাথে তর্কে- বির্তকে মানিক দাস(৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে আনোয়ার নামে এক এনজিও কর্মী। 

শনিবার ৭ সেপ্টেম্বর রাত প্রায় সাড়ে আটটায় পৌরশহরের বড়ব্রীজ সংলগ্ন পূর্বদাস পাড়ায় ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মানিক উপজেলার মৃত কসাই ঝড়ুয়া দাসের পুত্র। পৌরশহরের রোস্তম মার্কেটে ঝড়ুয়া দাসের পুত্র ভূদেব এর মা মোবাইল সার্ভিস সেন্টার এ সহোদর গ্রামের মো: আইনুল এর ছেলে এনজিও কর্মী আনোয়ার মোবাইল মেরামতের জন্য এলে মেরামতের বিষয়ে দোকানদারের সাথে তর্কে- বির্তকে জড়িয়ে পড়ে । তাদের দু’জনের তর্ক- বিতর্কের চিৎকার শুনতে পেয়ে দোকানদার ভূদেব এর বড় ভাই মানিক দাস এগিয়ে এলে এক পর্যায়ে এনজিও কর্মী আনোয়ার মানিক দাসের সাথেও তর্কে জড়িয়ে পড়েন । ফলে আনোয়ার এলোপাথারীভাবে মানিক দাসকে কিলঘুষী মারতে থাকে। এক পর্যায়ে মানিক দাস মাটিতে লুটে পড়লে ঘটনাস্থলে মারা যায় ।

আরোও জানা যায়, ঘটনাস্থলে মানিক দাসের মা এগিয়ে এলে তাকে শারিরীকভাবে লাঞ্চিত করা হয়

এ বিষয়ে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্ঠা চলছে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET