, , ,

শিরোনামঃ-




রাসিক সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা পচা গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০২৫, ১৯:৪৭ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহীদুল ইসলাম পচা (৪৮),সহ ১৬ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাসিক ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহীদুল ইসলাম পচা (৪৮), তিনি নগরীর শাহমখদুম থানার পবাপাড়া এলাকার মৃত নসিম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় বিস্ফোরণ, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে রাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম পচা-সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন মাদক মামলায় এবং ৬জন অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হজাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET