, , ,

শিরোনামঃ-




রিছাং ঝর্ণায় ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০২০, ২২:১৬ | 858 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ির মাটিরাঙ্গার রিছাং ঝর্ণায় ঘুরতে গিয়ে ঝর্ণার গভীর পানিতে ডুবে অপু চন্দ্র দাশ (২৪) ও প্রীতম দেব নাথ (২৩) নামে দুই যুবকের প্রাণ গেল। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকালের দিকে এ ঘটনা ঘটে।
নিহত প্রীতম দেব নাথ খাগড়াছড়ি সদরের রুখাই চৌধুরী পাড়ার মৃত দুলাল দেব নাথ‘র ছেলে এবং অপু চন্দ্র দাশ লক্ষীপুরের সদর উপজেলা ভাঙ্গাখা গ্রামের বাসিন্দা দেবব্রত দাশ। অপু লক্ষীপুরের মাদানে মামা বাড়িতে থাকতো।
স্থানীয় সুত্রে জানা গেছে, রিছাং ঝর্ণার উপরে দিকে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরের দিকে দুই যুবক ওই ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় ঝর্ণার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। বিকেলের দিকে স্থানীয় একজন পানিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সেনাবাহিনীর সহায়তায় মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত অপু চন্দ্র দাশ‘র বন্ধু সোহেল  জানান, স্বপ্নীল নামে এক ছাত্রের মায়ের বাবার বাড়ি খাগড়াছড়িতে বেড়াতে আসে অপু চন্দ্র দাশ। সেখান থেকেই স্বপ্নীলের মামা প্রীতম দেব নাথ‘র সাথে রিছাং ঝর্ণায় বেড়াতে যায় অপু।
এ ঘটনাকে অনাকাঙ্খিত মন্তব্য করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET