৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • শার্শায় অস্বাভাবিক মৃত্যুকে স্বাভাবিক বলে দাফন তিন দিন পর লাশ উত্তোলন




শার্শায় অস্বাভাবিক মৃত্যুকে স্বাভাবিক বলে দাফন তিন দিন পর লাশ উত্তোলন

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৪ ২০২১, ০০:৪৪ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শায় বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে খুন করা কথা স্বিকার করার তিন দিন পরে কবর থেকে মরদেহ উত্তোলন করেছে জেলা ম্যাজিস্ট্রেড ও উপজেলা প্রশাসন।

বিজ্ঞ আদালতের নির্দেশে মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১২টার সময় নিহত ব্যাক্তির গ্রামের দাফনের স্থান থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরাদেহ উত্তোলন করা হয়।

গত শুক্রবার (১০ জুলাই) আনুমানিক রাত ১১টার দিকে শার্শা উপজেলার জিরানগাছা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই জসিম উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন জিরানগাছা গ্রামের মৃত কাশেম আলির ছোট ছেলে। এঘটনায় থানায় নিহতের বোন সুমি খাতুন বাদী থানায় অভিযোগ দায়ের করলে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য শনিবার বিকালে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।পরে দুইজনকে ছেড়ে দিয়ে ঘটনার মূলহোতা বড় ভাই আব্দুর রউফের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। সেখানে হত্যার বিষয়ে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত মরদেহ কবর থেকে উত্তোলনের করে লাশের সুরতহাল পরিক্ষার জন্য আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, পিবিআই কর্মকর্তা মিজানুর রহমান, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET