, , ,

শিরোনামঃ-




শার্শায় মেয়েকে ধর্ষন পিতা গ্রেফতার

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৭ ২০২১, ২১:১৬ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের শার্শায় নিজ কন্যাকে ধর্ষন করে সর্বকালের সর্বযুগের জঘন্যতম ঘটনাটি ঘটিয়েছে মফিজুর রহমান নামে এক পাষন্ড পিতা। স্ত্রী বাড়িতে না থাকার নিজের (৯) বছরের কন্যাকে সে ধর্ষন করে। রবিবার(১৬মে) শার্শার নিজামপুর ইউনিয়ন এর পাড়িয়ার ঘোপ গ্রামে এঘটনা ঘটে। ধর্ষক মফিজুরকে আটক করেছে পুলিশ।মফিজুর পাড়িঘোপ গ্রামের আব্দুল খালেকের ছেলে। শিশুটি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম বলেন, বাড়িতে মায়ের অনুপস্থিত এর সুযোগে পিতা মফিজুর ধর্ষন করে তার জন্মদাত্রী শিশু কন্যাকে। ভুক্তভোগি শিশুর মা বাড়িতে আসলে শিশুটি মাকে সব খুলে বলে। এরই পরিপ্রেক্ষিতে শিশুটির নানা বাদী হয়ে থানায় মামলা নং২০তাং১৭/৫/২১ করলে মফিজুরকে সোমবার দুপুরে আটক করা হয়। ধর্ষনের বিষয়টি মফিজুর শিকার করেছে। মফিজুর শার্শাথানা হাজতে আছে । আগামী কাল তাকে যশোর জেল হাজতে পাঠানো হবে। নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ধর্ষনের ঘটনাটি সত্য। আমি পুলিশের সাথে থেকে মফিজুরকে আটক করতে সহায়তা করি। সে জঘন্য নিকৃষ্ট কাজ করেছে।তার উপযুক্ত বিচার দাবি করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET