, , ,

শিরোনামঃ-
  • হোম
  • ঢাকা
  • শ্রীপুরে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ




শ্রীপুরে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১১ ২০২০, ১৭:৩৩ | 993 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের শ্রীপুরে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শ্রীপুর পৌর বিএনপি। শনিবার (১১এপ্রিল) সকালে শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদের উদ্যোগে পৌর এলাকার ৫,৬ ও ৭ নং ওয়ার্ডে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আলম গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মসাধারণ সম্পাদক কায়সার মৃধা খোকন ফয়েজ নগর বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন বিশিষ্ট সমাজসেবক আতাবুল্লাহ, মো: তোরিবুল্লা ও ফয়সালসহ প্রমুখ।

শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহিদ বলেন, করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী। এই দুর্যোগ মোকাবেলায় আমাদের সকলকে একসাথে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন বিএনপি ও তার ব্যাক্তিগত পক্ষ হতে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচী ও সহযোগীতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET