২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • সাতক্ষীরায় দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত দুই




সাতক্ষীরায় দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত দুই

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৩ ২০১৮, ২১:১৩ | 878 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরা প্রতিনিধি:- সাতক্ষীরারকালিগঞ্জের পিরোজপুর কাটাখালি নামকস্থানে  কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার নীজদেবপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে আব্দুল মান্নান সরদার (৫০) ও সোনাতলা গ্রামের আজগর আলির ছেলে নুর হোসেন (৩২)। আহতরা হলেন তুহিন ও শান্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুর হোসেন মটর সাইকেল যোগে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। তার মটরসাইকেলে ছিলেন তুহিন ও শান্ত। তারা কালিগঞ্জের কাটাখালি নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গামী আরেকটি মটরসাইলের মুখেমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

সাতক্ষীরা কালিগঞ্জ সার্কেলের (এএসপি) ইমরান মেহেদী সিদ্দিকি জানান, মটর সাইকেল সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে দেবহাটা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। আহতরা একই স্থানে চিকিৎসাধীন আছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET