, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিনোদন
  • সিরাজগঞ্জে রুপক নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী ও দিলীপ গৌরের সংবর্ধনা অনুষ্ঠিত




সিরাজগঞ্জে রুপক নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী ও দিলীপ গৌরের সংবর্ধনা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ১০ ২০২০, ১৪:৩৭ | 1119 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের অন্যতম গ্রুপ থিয়েটার সংগঠন রুপক নাট্য গোষ্ঠীর ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,গুণিজন সংবর্ধনা ,নাটক এবং নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রাসেল আহমেদ শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও গুণিজন সম্মননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মক্তিযোদ্ধা এ্যাড ঃ কে এম হোসেন আলী হাসান,উদ্ধোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বারী শেখ। বিশেষ অতিথি গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রেসিডিয়াম সদস্য মমিন বাবু,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুণ,সিরাজগঞ্জ সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সহসভাপতি হাফিজুর রহমান সামাদ,স ম আলাউদ্দিন। এসময় তরুন সংগঠক ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কুতিক জোটের সাধারন সম্পাদক দিলীপ গৌর কে গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সংবর্ধিত ব্যক্তিত্ব দিলীপ গৌর জানান এই সংবর্ধনার জন্য আমি রুপক নাট্যগোষ্ঠীর নিকট কৃতজ্ঞ। তিনি আরো বলেন সম্মননা দেয়া মানে বিদয় জানানো নয়,সম্মাননা মানে উৎসাহিত করা কাজে অনুপ্রেরণা যোগানো। যারা ভাবেন সংবর্ধিত করতে হবে বয়স্ক মানুষ কে এই ধারনা থেকে বের হয়ে আসতে হবে। যারা কাজ করে তাদের কাজের মুল্যয়ন সময় মতই করতে হবে।:আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কদম তলীর কালাচাঁন মঞ্চায়িত হয়। নাটকটি রচনা করেছেন গোলজার হোসেন,নির্দেশনা দিয়েছেন রাসেল আহমেদ শিবলী। নাটক শেখে আনন্দধারা নৃত্য কলা একাডেমির পরিবেশনায় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় হল ছিলো দর্শকে কনায় কানায় ভর্তি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET