, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের কৃ‌তি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান




সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের কৃ‌তি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০২৩, ১৯:১৮ | 1105 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন শিক্ষার্থী ও ২০২২ সা‌লে পিএসসিতে ৮ জন বৃ‌ত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শ‌নিবার ১৬‌ সে‌প্টেম্বর সকাল ১০ টার দি‌কে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান । উক্ত অনুষ্ঠানটি কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপাধ‌্যক্ষ নুসরাত জাহান নিশা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতাকে আরও বেগবান করতে আজকের আয়োজন। তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। খেয়াল রাখতে হবে মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব না। উল্লেখ, ২০২৩ সালে স্কুল এন্ড ক‌লেজ থেকে ৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ নিয়ে বিভা‌গের সেরা স্কুল হিসেবে স্থান করে নেয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET