, , ,

শিরোনামঃ-
  • হোম
  • বিশেষ প্রতিবেদন
  • সুনামগঞ্জে পৌর শহরের রায়পাড়া সংলগ্ন কামারখালে ময়লা ফেলার কারণে আবারও ময়লার স্তুপ সৃষ্টি হয়েছে




সুনামগঞ্জে পৌর শহরের রায়পাড়া সংলগ্ন কামারখালে ময়লা ফেলার কারণে আবারও ময়লার স্তুপ সৃষ্টি হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ডিসেম্বর ১৫ ২০১৯, ১৮:৫৭ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পৌর শহরের রায়পাড়া সংলগ্ন কামারখালে ময়লা ফেলার কারণে আবারও ময়লার স্তুপ সৃষ্টি হয়েছে। পৌর শহরের উন্নয়ন কাজে গতি বাড়লেও সংশ্লিষ্টদের নজরদারীর অভাব আর নাগরিকদের অসচেতনতায় খাল ভরাট হওয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। পৌর প্রশাসন কিছুদিন পর পর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলেও অবস্থার পরিবর্তন হচ্ছে না।

ময়লা আবর্জনা খালেই ফেলা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, খাবারের উচ্ছিষ্ট, বর্জ্য, পলিথিন, প্লাস্টিকসহ দূষিত নোংরা জিনিসপত্র প্রতিনিয়ত খালে ফেলা হচ্ছে।

মুক্তারপাড়া কামারখাল এলাকার লন্ড্রী ব্যবসায়ী সুশীল বৈদ্য বলেন, কিছু দিন আগে ওই এলাকার ময়লার স্তুপ পরিষ্কার করেছে পৌরসভা। এখন আবার আগের মত ময়লার স্তুপ সৃষ্টি হয়েছে। দুর্গন্ধের কারণে এলাকার মানুষের ক্ষতি হচ্ছে। মাঝে মধ্যে নাক মুখ বন্ধ করে দোকানে বসতে হয়। নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য পৌর কর্র্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

কবির আহমদ বলেন, পৌরসভার পক্ষ থেকে প্রতিদিন এই জায়গাটি পরিষ্কার করার কথা থাকলেও তা করা হচ্ছে না।
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার লোহ বলেন, আমি পুরো এলাকায় ভ্যান গাড়ী সিস্টেম করেছি প্রতিদিনের ময়লা প্রতিদিন নেওয়ার জন্য। কিন্তু ওই জায়গাটার কারণে আমার এলাকাকে পরিপূর্ণ পরিচ্ছন্ন করতে পারছি না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET