যেখানে-সেখানে প্লাস্টিকের বোতল বা মোড়ক ফেলা নিয়ে সমালোচনার শেষ নেই। বনে, জঙ্গলে বা সমুদ্রে অবিবেচকের মতো প্লাস্টিপণ্য ফেলায় জীবন দিতে হচ্ছে বন্যপ্র্যাণী বা সামুদ্রিক জীবদের। তবু থামছে না এ খামখেয়ালিপনা।
তারই নিদর্শন মিলল সুন্দরবনের এক ছবিতে। সুন্দরবনের ভারত অংশে তোলা সাম্প্রতিক এক ছবিতে দেখা যায় একটি রয়েল বেঙ্গল টাইগার প্লাস্টিকের পানির বোতল মুখে দাঁড়িয়ে আছে।
ছবিটি তুলেছেন হার্স সনি। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
বাঘের ছবিটি ফেইসবুকে শুক্রবার প্রকাশ করা হয়। সচেতন মহলে ছবিটি বেশ নাড়া দেয়। অনেকে এটি শেয়ার করেন। ছবির ক্যাপশনে প্লাস্টিক ব্যবহার বন্ধে এখনই তৎপর হওয়ার আহ্বান জানান হয়।
Please follow and like us:









