, , ,

শিরোনামঃ-




২১শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে কেশবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২১ ২০২০, ২১:৪০ | 937 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, উপজেলা আওয়ামী লীগনেতা মহব্বত হোসেন, তুহিন পাড়, জাহাঙ্গীর হোসেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান ওহাব, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদিকা মমতাজ খাতুন, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক লিটন হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল, পৌর ছাত্রলীগের সাইফুল ইসলাম প্রমুখ। ২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন গানম্যান শফিকুল ইসলাম টুকু।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET