, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • প্রত্যেক শিক্ষার্থীর জন্য শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করেছে সরকার- সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি




প্রত্যেক শিক্ষার্থীর জন্য শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করেছে সরকার- সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০১৯, ১৯:১৩ | 1364 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ প্রতিনিধি: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়েছে। প্রতিটি শিক্ষার্থীর জন্য শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করেছে সরকার। তিনি আরোও বলেন শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে এনেছি আমরা। ৩৫ কোটি বই বিতরণ, মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, প্রতিটি প্রতিষ্ঠানে ভবন নির্মাণ সহ ব্যাপক উন্নতি করা হয়েছে। গোলাপগঞ্জ বিয়ানী বাজার উপজেলার প্রতিটি প্রতিষ্ঠানে উন্নয়ন করা হয়েছে। গতকাল সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের নব নির্মিত উদ্বোধন কৃত ভবন দুটির মধ্যে একটি তিনতলা ভবন ২ কোটি ৫৪ লক্ষ এবং অপরটি দুই তলা থেকে চার তলা সম্প্রসারনে ২ কোটি ২০ লক্ষ টাকায় দুটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিদ্যালয় পরিচালনা কমি টির সভাপতি ডাঃ রঞ্জিত কুমার দে এর সভাপ তিত্বে প্রভাষক আব্দুল জলিলের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রেজাউল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ, উপজেলা ভাইসচেয়ারম্যান মনসুর আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বশর ছদর-উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলাউদ্দিন, শেখ কামরু জ্জামান কামরুল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, সিলেট শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিত কুমার পাল, ওসি মিজানুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাষ্টার আব্দুল জলিল, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান, অত্র প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ আব্দুল মুতলিব, আয়ারল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফরহাদ রোবেন, আমুড়াা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল হক, উপজেলা জাপা নেতা আব্দুল করিম পাখি, প্রমুখ।এর আগে তিনি উপজেলা অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার সর্বস্তরের মানুষের সাথে গণসাক্ষাৎ করেন। উপজেলার উন্নয়ন,সমস্যা,করনীয়,পরামর্শসহ
বিভিন্ন জন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর সাথে আলাপ-আলোচনা করেন সাধারণ জনগন। এসময় সাবেক এই মন্ত্রী এলাকার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেনএবং পর্যায় ক্রমে সকল সমস্যা সমাধান হবে বলেও তিনি সাক্ষাৎ করতে আসা সবাইকে জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET