, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে নৈশ্যকোচের হেলপার নিহত, আহত-১১




ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে নৈশ্যকোচের হেলপার নিহত, আহত-১১

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : আগস্ট ২৪ ২০১৯, ১৫:২৯ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাসানবাপ্পি, ঠাকুরগাঁও  ঃ ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঢাকা থেকে ছেড়ে আসা তাজ পরিবহন নামে এক নৈশ্যকোচের হেলপার নিহত হয়েছে। নিহত হেলপারের নাম ইউসুফ (৩৪)। তার বাড়ি চাঁদপুর জেলায়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১১ জন। শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জেলা বনবিভাগ কার্যালয় সংলগ্ন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অদূরে নৈশ্য কোচটি নিয়ন্ত্রন হারালে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও  ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মফিদার রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও গামী নৈশ্য কোচ তাজ পরিবহন সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে এসে পৌছলে কোচটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ওই
যাত্রীবাহী বাসটি উল্টে ১১ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও  আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কোচের হেলপার ইউসুফ মারা যান। আহতদের হাসপাতালে নেওয়া হলে নাজেদা (৪৫) এবং মামুন (৯) নামের দুজনকে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET