ইউসুফ আহম্মেদ,সিরাজগঞ্জ ঃ বৃহস্পতিবার (১৭অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে ( এনডিপি এনজি’র সামনের রাস্তার উত্তর পার্শ্বে ) তাজিম ( ৬) নামের এক শিশুকে ট্রাক চাপা দিলে ঘটনাস্হলে সে নিহত হন।
জানাগেছে, কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মোঃ সাইফুল ইসলাম এর ছেলে তাজিম, তার মায়ের সাথে সকালে লাকড়ী (কাঠ খড়ি) কুড়াতে গিয়ে ওই সড়ক দূর্ঘটনার শিকার হন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ৬ বছরের এক শিশু বালক তাঁর মায়ের সাথে এনডিপি’র পাশে লাকড়ী কুড়াচ্ছিলো এমন সময় অজ্ঞাত নাম্বারের একটা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মৃত্যু হয় । পরে শিশুটি’র অভিভাবকরা ও স্বজনেরা বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করে থানা থেকে নিয়ে যায়। থানায় জিডি হওয়ার পর লাশ অভিভাবকের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে ।









