, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • বাঙ্গরা বাজার থানায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল খেলায় টগর টাইটান্স চ্যাম্পিয়ন




বাঙ্গরা বাজার থানায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল খেলায় টগর টাইটান্স চ্যাম্পিয়ন

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ২৩:৪০ | 959 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল, এই শ্লোগানকে সামনে রেখে পূর্ব জাঙ্গাল যুব সমাজ কতৃক আয়োজিত মাদক বিরুধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে বাঙ্গরা বাজার থানার পূর্ব জাঙ্গাল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। মাদক বিরুধী ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা উদ্ভোধন করেন অনন্যা এয়ার ট্রাবেলস এর চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান মাসুক ।
কুমিল্লা বাঙ্গরা বাজার থানার পূর্ব জাঙ্গাল গ্রামে মাদক বিরুধী ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় জবা ভিক্টোরিয়ান্স কে ২-১ গোলে হারিয়ে টগর টাইটান্স চ্যাম্পিয়ান হয়েছে।
খেলায় ইব্রাহীম খলিল মালে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং আন্দিকুট ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের সভাপতি মোঃ ফাতু মিয়া মেম্বার প্রধান পৃষ্টপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাকিরুল ইসলাম তোফায়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাজেদুল ইসলাম পারভেজ,হাজী মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ শিশু মিয়া সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ দলের হাতে রানার্সআপ ট্রফি তোলে দেন ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET