, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • ছাগলনাইয়া পৌরসভা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত




ছাগলনাইয়া পৌরসভা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ২০:০১ | 1100 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ছাগলনাইয়া পৌরসভার আয়োজনে পৌর এলাকার ১২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০। শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১১ টায় ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা পর্যায়ের এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা।
গান, নাচ, জেমন খুঁশি তেমন সাঁজ, দৌড়, বল নিক্ষেপ, অংক দৌড় সহ মোট ৫০ টি ইভেন্টে বালক-বালিকারা পৃথক পৃথক গ্রুপে অংশগ্রহণ করে। বিকেল সাড়ে ৪ টায় এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এম মোস্তফা। দক্ষিণ মটুয়া ও পুর্ব ছাগলনাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেন ও তৌহিদুল ইসলাম’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ছাগলনাইয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সোহাগ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ইউআরসি পরিদর্শক  মোঃ মোস্তফা কামাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ছলিম উল্যাহ ভুইয়া, সাইফুল ইসলাম স্বপন, সামছুল হক, শাহেনা আক্তার, আলেয়া বেগম মনজু, হাসিনা বেগম, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও প্রতিযোগিবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET