সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী নবজাগরণী ক্রীড়া সংঘের আয়োজনে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল খেলা শনিবার (১৮ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে।
“মাদক ও সন্ত্রাসকে না বলুন” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই খেলায় অনূর্ধ্ব ১৫, যুবদল এবং হাই ভোল্টেজ ক্যাটাগরিতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ঠাকুরগাঁ জেলার সিনিয়র সহকারি জজ আবু তালেব, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের প্রচার সম্পাাদক উজ্জ্বল ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রভাষক আব্দুল মতিন, একরামুল হক, বিপ্লব প্রমূখ।
খেলা পরিচালনা ও সার্বিক দায়িত্ব পালন করেন আনিসুর রহমান অনুকুল, প্রভাষক শাহিন মাহমুদ, হাদিউজ্জামান হিরো, খায়রুজ্জামান তুষার, নাসির, শুভ, জাকারিয়া প্রমূখ।
Please follow and like us:









