, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • সিরাজগঞ্জ শাহজাদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু




সিরাজগঞ্জ শাহজাদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ২১:১৫ | 911 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২টি শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার শেলাচাপড়ি পূর্বপাড়ার গ্রামের মৃত মদন সূত্রধরে ছেলে প্রান্ত সূত্রধর (৭) ও রায়গঞ্জের বর্মগাছা গ্রামের পরিতোষের ছেলে চঞ্চল সূত্রধর (৮)। প্রত্যাক্ষদর্শীরা জানায়, শুক্রবার (১৩মার্চ)  দুপুরে শিশু দুটি বাড়ির পার্শ্ববর্তী হুরাস্বাগর নদীতে গোসল  করতে যায়। দীর্ঘসময় গোসল করার পর লোকজন শিশু দুটিকে দেখতে না পেয়ে নদীতে খোঁজ চালায়। খোজাখুজির একপর্যায়ে নদী থেকে শিশু ২টিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকেই মৃত ঘোষণা করে। শিশু দুটি পরস্পর খালাতো ভাই। ঘটনাস্থলে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শন করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET