, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মিডিয়া
  • মুকুল সভাপতি-কালাম সাধারণ সম্পাদক প্রেসক্লাব পলাশবাড়ী’র ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন




মুকুল সভাপতি-কালাম সাধারণ সম্পাদক প্রেসক্লাব পলাশবাড়ী’র ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৮ ২০২১, ২০:০৫ | 988 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘মানবিকতা-নীতিনৈতিকতা-জবাবদিহিতা ও সত্যের দীপ্ত চেতনায়’ শ্লোগানে প্রেস ক্লাব পলাশবাড়ী’র কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে সকল সদস্যদের নিয়ে এক সাধারণ সভা ২৮ মার্চ ২০২১ (রোববার) সকালে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাংগঠনিক গতিশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পর্যালোচনায় উত্থাপিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রেস ক্লাব সদস্য আবু বক্কর প্রধানের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২০২৩ সাল মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে মন্জুর কাদির মুকুল (দৈনিক করতোয়া) সভাপতি ও আবুল কালাম আজাদ (দৈনিক মাধুকর) সাধারণ সম্পাদক মনোনীত হয়। প্রেস ক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা সদস্যরা হলেন, সহ-সভাপতি আরিফ উদ্দিন (দৈনিক আমাদেরসময়), যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক (দৈনিক অধিকার), সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রুবেল (দৈনিক যুগের আলো), কোষাধ্যক্ষ জিন্নাতুল কবির (দৈনিক নবঅভিযান), প্রচার ও প্রকাশনা সম্পাদক এটিএম মেহেদী হাসান (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান মিথুন (দৈনিক দুরন্ত সংবাদ), ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম (দৈনিক আজকের দর্পন), দপ্তর সম্পাদক আল কাদরী কিবরিয়া সবুজ (দৈনিক আলোকিত সকাল), সমাজ কল্যাণ সম্পাদক মুক্তাদীর ঈমাম মিথুন (খবর বাংলা ডটকম), পাঠাগার সম্পাদক বকুল উদ্দিন (দৈনিক আখিরা), কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (দি অবজারভার), আবু বক্কর প্রধান (দৈনিক কালবেলা) ও শামিকুল ইসলাম সরকার লিপন (দৈনিক স্বদেশ প্রতিদিন)।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET